Rajshahi Polytechnic Institute

Rajshahi Polytechnic Institute

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আলফা নেটের উদ্যোগে অনুষ্ঠিত হলো Career Development Program 2025

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ১৭ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ২:৫০ মিনিটে আলফা নেট-এর উদ্যোগে সফলভাবে Career Development Program 2025 অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট-এর উপাধ্যক্ষ জনাব মোঃ আবু হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার টেকনোলজি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোঃ ফারুক হোসেন এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

সেমিনারের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কিত সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান, যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য যোগ্যভাবে নিজেকে গড়ে তুলতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে আগত প্রযুক্তি উদ্যোক্তা ও আইটি বিশেষজ্ঞ, আলফা নেট-এর প্রতিষ্ঠাতা আবু সুফিয়ান হায়দার এবং আলফা নেট-এর সিইও মোঃ একরামুল হায়দার। এছাড়াও অনলাইনের মাধ্যমে যুক্ত হন এআই ইঞ্জিনিয়ার ইসরাফিল মাসুম, যিনি শিক্ষার্থীদের AI ব্যবহারের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ-এর ১৫০ এর বেশি শিক্ষার্থী এই সেমিনারে অংশগ্রহণ করেন।

মূল প্রবন্ধ উপস্থাপক আবু সুফিয়ান হায়দার তথ্যপ্রযুক্তির বিভিন্ন সেক্টর, ক্যারিয়ারের সুযোগ এবং শিক্ষার্থীদের প্রস্তুতি কৌশল নিয়ে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি বাস্তব অভিজ্ঞতা ও কার্যকরী গাইডলাইন শেয়ার করে শিক্ষার্থীদের আইটি সেক্টরে সফল ক্যারিয়ার গড়ার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

পাশাপাশি আলফা নেট-এর সিইও মোঃ একরামুল হায়দার তার বক্তব্যে একটি সফল ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের করণীয়, দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা এবং প্রযুক্তি খাতে ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের আলফা নেট-এর কার্যক্রম ও সুযোগ সম্পর্কেও অবহিত করেন।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিজয়ীদের হাতে উপহার তুলে দেওয়া হয়।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এ আয়োজন শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent Covarage

Varendra University
Varendra University
18 September 2025
Rajshahi University
Rajshahi University
17 September 2025
APNIC 54
APNIC 54
15 September 2022
Bogura Office
Bogura Office
01 September 2022
Web Summit
Web Summit
12 March 2022